সিলেটে ১২৬ পয়েন্টে ফ্রি ওয়াইফাই

১৫ মার্চ, ২০২০ ১১:২০  
সিলেট নগরীর ৬২টি এলাকার ১২৬ পয়েন্টে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। ওয়াফাই পয়েন্টগুলোর ইউজার নেম দেয়া হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ’। পাসওয়ার্ড ‘জয় বাংলা’। পাসওয়ার্ড ব্যবহার করে এসব এক্সেস পয়েন্টের প্রতিটিতে একসঙ্গে ৫০০ জন যুক্ত থাকার সুযোগ রয়েছে। প্রতিটি এক্সেস পয়েন্টের চতুর্দিকে ১০০ মিটার এলাকায় ব্যান্ডউইথ গতি রয়েছে সেকেন্ড ১০ মেগাবাইট। পয়েন্টগুলো থেকে একসঙ্গে ২০০ জন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারার সুযোগ পাচ্ছেন। 'ডিজিটাল সিলেট' প্রকল্পের অধীনে গত শুক্রবার থেকে এই সেবা চালু করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীনে ৪ কোটি টাকা ব্যয়ে এই ফ্রি ওয়াইফাই প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। গত বছর জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল সিলেট প্রকল্পের উদ্বোধন করেন।